বাংলাদেশ ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রাষ্ট্রকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখালে তাদের পুরোপুরি নির্মূল করা হবে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ আশপাশের পাহাড়ি এলাকায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস যারা দেখাবে, তাদের আস্তানা পুরোপুরি নির্মূল করা হবে।

রোববার (৩১ মে) চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে নগরের সার্কিট হাউজে আয়োজিত উচ্চপর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভায় পার্বত্য বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রাম সিটি মেয়র, বিভিন্ন সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সাম্প্রতিক অভিযানকে চট্টগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল সমন্বিত অভিযান হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ প্রায় চার হাজার সদস্যের যৌথ বাহিনী হেলিকপ্টার সহায়তায় এই অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের যেখানেই আশ্রয় থাকুক না কেন, তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে যারা তাদের আশ্রয় বা প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গল সলিমপুর, সলিমপুর ও আলীনগর এলাকার সাধারণ বাসিন্দাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, কোনো সাধারণ মানুষকে উচ্ছেদ করা হবে না। বরং প্রকৃত বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের প্রসঙ্গেও তিনি বলেন, প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন এলাকাতেও সন্ত্রাস দমনে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গণমাধ্যম ও জনগণের সহযোগিতা কামনা করেন।

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রাষ্ট্রকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখালে তাদের পুরোপুরি নির্মূল করা হবে

প্রকাশিত: ০৬:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬