বাংলাদেশ ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ

চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৪১৬

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির জয়ের পর উল্লাসে ফ্রান্সের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন হাজারো সমর্থক। তবে আনন্দঘন সেই মুহূর্ত পরে সহিংসতায় রূপ নেয়, যেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, এসব ঘটনায় মোট ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৮০ জনের বেশি শুধু প্যারিস থেকেই আটক করা হয়। তিনি এই সহিংস ঘটনাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

এ ঘটনায় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে পিএসজি।

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

লাশ লুকাতে সহযোগিতা করেন নাতি, বাবা-ছেলে গ্রেপ্তার

চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৪১৬

প্রকাশিত: ০২:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬