বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫২:২৬
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:৫৪
শেয়ার: mail
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব অপরাধ নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং কোনো ধরনের সন্ত্রাসের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।

রোববার (৩১ মে) সকালে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরকে আর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না। এখানে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। তবে স্থানীয় প্রকৃত অধিবাসীদের উচ্ছেদ করা হবে না; তাদের পুনর্বাসনের বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জঙ্গল সলিমপুর এলাকায় ঝুলে থাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়টিও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মাদক ও সন্ত্রাস দমনে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। কেউ যদি সাধারণ মানুষকে ভয় দেখায় বা চাঁদা দাবি করে, তবে সরাসরি প্রশাসনের কাছে অভিযোগ করার আহ্বান জানান তিনি। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি চট্টগ্রামের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা সভায় অংশ নিতে রওনা হন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩১ মে ২০২৬ | Globe kalprakash.com

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে