বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ৬:০৯:১৮

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করলেন মামদানি

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:০৫
শেয়ার: mail
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করলেন মামদানি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইরান যুদ্ধের তীব্র সমালোচনা করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধকে “অনর্থক” বলে আখ্যা দেন এবং এর রাজনৈতিক ও মানবিক দিক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মামদানির অভিযোগ, এমন একটি যুদ্ধ শুরু করা হয়েছে যার পক্ষে জনগণের কোনো সরাসরি মতামত বা ভোট নেওয়া হয়নি। অথচ এর ভার বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে—যাদের এ সিদ্ধান্তে কোনো অংশগ্রহণই ছিল না।

তিনি আরও বলেন, এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়; এটি বিদেশে থাকা বেসামরিক নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোকেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তার দাবি অনুযায়ী, এখন পর্যন্ত হাজারো বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন, যারা আর কখনোই পরিবারের কাছে ফিরতে পারবেন না।

অর্থনৈতিক দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মামদানির মতে, যুদ্ধের কারণে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়াকে তিনি সমালোচনা করেন।

পোস্টের শেষ অংশে তিনি আবারও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, শুরু থেকেই তিনি এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং এখনো একই অবস্থানে আছেন—তার মতে, যেকোনো মূল্যে এই সংঘাত দ্রুত বন্ধ করা প্রয়োজন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward