বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৩:৩২
শিরোনাম
● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা

জাতীয় আয়োজনেই জাতীয় পতাকার অনুপস্থিতি! অষ্টগ্রামে তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৫১
শেয়ার: mail
জাতীয় আয়োজনেই জাতীয় পতাকার অনুপস্থিতি! অষ্টগ্রামে তীব্র সমালোচনা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ ঘিরে সচেতন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। জাতীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ আয়োজনে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন না করা, নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়া এবং বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সমাজের একাংশ।

শনিবার (২৩ মে) অষ্টগ্রাম উপজেলার হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। অভিযোগ রয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জাতীয় পতাকার কোনো উপস্থিতি দেখা যায়নি। এমনকি ক্রীড়া পতাকাও উত্তোলন করা হয়নি বলে জানিয়েছেন উপস্থিত অনেকেই।

এ ঘটনাকে রাষ্ট্রের জাতীয় মর্যাদা ও দেশপ্রেমের চেতনার প্রতি অবহেলা হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশুদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় মূল্যবোধ গড়ে ওঠে। সেখানে জাতীয় আয়োজনে জাতীয় পতাকার অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,
শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। তারা যদি এমন বিষয়ে উদাসীন হন, তাহলে নতুন প্রজন্ম দেশপ্রেম শিখবে কোথা থেকে? জাতীয় অনুষ্ঠানে জাতীয় পতাকার অনুপস্থিতি কখনোই গ্রহণযোগ্য নয়।

এছাড়াও অনুষ্ঠানস্থলে প্রতিযোগিতার নির্ধারিত ব্যানার না থাকা এবং প্রধান অতিথির জন্য নির্ধারিত আসনের সঠিক ব্যবস্থা না করার অভিযোগও উঠেছে। অনেকেই মনে করছেন, এত বড় একটি সরকারি আয়োজনে এ ধরনের অব্যবস্থাপনা দায়িত্বে অবহেলার পরিচয় বহন করে।

অভিযোগ রয়েছে, সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় প্রায় দুপুর ১২টায়। এতে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় মাঠে অবস্থান করতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। কয়েকজন অভিভাবক জানান, প্রচণ্ড রোদে অনেক শিশু অসুস্থ বোধ করে এবং ভোগান্তিতে পড়ে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কারণে কোনো বক্তব্য দিতে পারেননি।

সচেতন মহল বলছে, জাতীয় পর্যায়ের এ ধরনের অনুষ্ঠানে ভবিষ্যতে যেন কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আরও কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় আয়োজনেই জাতীয় পতাকার অনুপস্থিতি! অষ্টগ্রামে তীব্র সমালোচনা

বিস্তারিত কমেন্টে