শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:৫৩:৫৯

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ট্রাম্পের মন্তব্যে স্বস্তি

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৫৬
শেয়ার: mail
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ট্রাম্পের মন্তব্যে স্বস্তি

তেলের দাম কমেছে। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত বাজারে স্বস্তি তৈরি করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ১১০ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৭ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ১০৩ দশমিক ৪৮ ডলারে নেমে আসে।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই মন্তব্যের পর বাজারে সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদ তৈরি হয় এবং তেলের দামে চাপ কমে।

এলএসইজির জ্যেষ্ঠ তেল গবেষণা বিশ্লেষক এমরিল জামিল রয়টার্সকে জানান, সম্ভাব্য চুক্তির কারণে ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা কমে এসেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বেঞ্চমার্ক দামে।

তবে তিনি সতর্ক করে বলেন, কোনো সমঝোতা হলেও তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী চাপ ফিরে আসতে পারে, কারণ যুদ্ধ-পূর্ব সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে না।

এর আগের দিনও উভয় বেঞ্চমার্কে প্রায় এক ডলার করে পতন হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অগ্রগতি হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ট্রাম্পের মন্তব্যে স্বস্তি

বিস্তারিত কমেন্টে