রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:১৯

নাসীরুদ্দীনের গালি আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা এটায় অভ্যস্ত: সিইসি

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
নাসীরুদ্দীনের গালি আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা এটায় অভ্যস্ত: সিইসি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য বা ভাষা নিয়ে তিনি অবগত এবং এতে তিনি অভ্যস্ত।

সোমবার (১৮ মে) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ নেতা। আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি, কারণ তিনি মুখের ওপর হক কথা বলতে পারেন, যদিও তা অনেক সময় অপ্রিয় হয়।

তিনি আরও বলেন, তিনি (পাটওয়ারী) প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে আসতেন এবং দেখা করে বের হওয়ার পর দরজার বাইরে গিয়ে আমাদের সম্পর্কে মন্তব্য করতেন। এই ধরনের কথা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা এতে অভ্যস্ত। বিশ্বাস করেন, এতে আমি সামান্যও মনঃক্ষুণ্ণ হইনি।

গণতন্ত্র প্রসঙ্গে সিইসি বলেন, কেউ তার দৃষ্টিভঙ্গি থেকে যা মনে করেন, সেটাই প্রকাশ করছেন। এটিই গণতন্ত্র, এবং গণতন্ত্রের সৌন্দর্যও এখানেই।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

নাসীরুদ্দীনের গালি আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা এটায় অভ্যস্ত: সিইসি

বিস্তারিত কমেন্টে