রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১০:১৩

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে এবার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

সোমবার (১৮ মে) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট-এ রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, তাই আচরণবিধি ও পরিচালনা বিধিমালা সংশোধনের কাজ চলছে। তবে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চায় উল্লেখ করে তিনি বলেন, শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেটিই কমিশনের লক্ষ্য।

রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা যায়।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটারসহ সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সচেতনতামূলক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিজেদের নিরপেক্ষ অবস্থানের কথা তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, অনেক বড় রাজনৈতিক নেতা ফোনে কথা বলতে চাইলেও তিনি অফিসে এসে সাক্ষাতের নিয়ম বজায় রেখেছেন। আইন, নৈতিকতা ও বিবেকের কাছে দায়বদ্ধ থাকাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

বিস্তারিত কমেন্টে