মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৪৬:২৯
শিরোনাম
ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সব ফিলিং স্টেশন, ১৩ দিনের বিশেষ নির্দেশনা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:২১
শেয়ার: mail
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সব ফিলিং স্টেশন, ১৩ দিনের বিশেষ নির্দেশনা

ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত—মোট ১৩ দিন—সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। এর মধ্যে ঈদের আগে সাত দিন এবং ঈদের পর পাঁচ দিন এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

ঈদ উপলক্ষে সরকার সাত দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি সব অফিস বন্ধ থাকবে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতেও পর্যায়ক্রমে ঈদের ছুটি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

ঈদযাত্রায় যানবাহনের চাপ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: ফিলিং স্টেশন

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সব ফিলিং স্টেশন, ১৩ দিনের বিশেষ নির্দেশনা

বিস্তারিত কমেন্টে