মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৩৯:০৩

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার এগোচ্ছে: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:১৫
শেয়ার: mail
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার এগোচ্ছে: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে এবং আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করার মতো বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, কৃষি খাতকে লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের পরিবহন সুবিধা এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক, বরুড়া থানার ওসি নাজমুল হাসান এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার এগোচ্ছে: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

বিস্তারিত কমেন্টে