সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৭:১৭

ক্যাবল লাইন মাটির নিচে নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:৫২
শেয়ার: mail
ক্যাবল লাইন মাটির নিচে নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, রাজধানীতে টেলিফোনসহ সব ধরনের ক্যাবল লাইন ধীরে ধীরে মাটির নিচ দিয়ে নেওয়া হবে।

রবিবার রাজধানীর প্রেসক্লাবে ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, একটি পাইলট প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে টেলিফোন ও অন্যান্য ক্যাবল লাইন ভূগর্ভস্থ ব্যবস্থায় স্থানান্তর করা হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, রাজধানীর ওয়ারী, ধানমন্ডি, বাসাবোসহ যেসব এলাকা আগে আবাসিক ছিল কিন্তু পরে বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে, সেগুলোকে পুনরায় আবাসিক চরিত্রে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে লার্ভা শনাক্ত করে মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

ক্যাবল লাইন মাটির নিচে নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

বিস্তারিত কমেন্টে