মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৩৯:২১

ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বাধ্যতামূলক, ৬ মাসের আল্টিমেটাম

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বাধ্যতামূলক, ৬ মাসের আল্টিমেটাম

সংগৃহীত ছবি

ঢাকায় নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে সেপটিক ট্যাংক থাকা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যেসব বাড়িতে সেপটিক ট্যাংক নেই, সেখানে নতুন নির্মাণের অনুমতি দেওয়া হবে না।

রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, পুরোনো বাড়িগুলোর জন্য ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক স্থাপনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকার গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকার লেক পরিষ্কার ও সংরক্ষণের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। কমিটির নেতৃত্বে রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, লেকের মধ্যে সুয়ারেজ লাইন বন্ধ করা, সংযোগ ব্যবস্থা পুনর্বিন্যাস এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনা হবে।

আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক কমিটি গঠন করে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward