বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৯:০৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শাহজালাল বিমানবন্দরে চালু হলো বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৪২
শেয়ার: mail
শাহজালাল বিমানবন্দরে চালু হলো বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা

শাহজালাল বিমানবন্দরে উচ্চগতির ফ্রি ওয়াই-ফাই চালু (সংগৃহীত ছবি)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা। দুপুর ২টায় এই সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই থার্ড টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে, যা দেশের বিমান খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই নেটওয়ার্কে একসঙ্গে ৩৭ হাজারেরও বেশি যাত্রী ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

জানা যায়, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় এই ওয়াই-ফাই কাভারেজ পাওয়া যাবে। টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক ও ভিআইপি টার্মিনালসহ কার পার্কিং এলাকাও এই সেবার আওতায় থাকবে।

সেবাটি বাস্তবায়নে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ স্থাপন করা হয়েছে। পুরো নেটওয়ার্ক সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত হচ্ছে, যা একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রীকে উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে সক্ষম।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

শাহজালাল বিমানবন্দরে চালু হলো বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা

বিস্তারিত কমেন্টে