বাংলাদেশ ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা জোরদারে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারের

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন

সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা আরও শক্তিশালী করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন সম্পাদকদের নতুন সংগঠন ‘এডিটরস কাউন্সিল’-এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গণমাধ্যম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্টেকহোল্ডারদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করা হবে এবং কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এদিকে নবগঠিত সংগঠনের নেতারা গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগের অভাবের অভিযোগ তোলেন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, সব গণমাধ্যম নয়, তবে কিছু ব্যক্তি রাষ্ট্রের কর ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছে—এ ধরনের কর্মকাণ্ড থেকে ইতিবাচক ফল আশা করা যায় না।

তিনি জানান, ২৪টি প্রধান টেলিভিশন চ্যানেল ইতোমধ্যে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে এবং পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠান যুক্ত হবে। লক্ষ্য হলো দায়িত্বশীল সাংবাদিকতা ও জবাবদিহিতামূলক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা।

kalprakash.com/SS
রবিবার, ১৭ মে ২০২৬
সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা জোরদারে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারের
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা জোরদারে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারের

প্রকাশিত: ০৩:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬