বাংলাদেশ ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ঈদের আগে ৩১০০ কোটি টাকার প্রণোদনা ছাড়, বড় অংশ পেল তৈরি পোশাক খাত

সংগৃহীত ছবি

ঈদকে সামনে রেখে রপ্তানিমুখী শিল্পের জন্য বড় অঙ্কের নগদ প্রণোদনা ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি খাতের বকেয়া নগদ সহায়তা বাবদ মোট ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যার বড় অংশ পেয়েছে তৈরি পোশাক খাত।

শনিবার বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে এই অর্থ ছাড় করা হয়েছে।

তথ্য অনুযায়ী, মোট প্রণোদনার প্রায় ৯৩.৫ শতাংশ বা প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা পেয়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বাকি অর্থ পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য রপ্তানিকারকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ অর্থ ছাড়ের ফলে রপ্তানিকারকদের তারল্য পরিস্থিতি উন্নত হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতেও এটি সহায়ক হবে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা থাকলেও এবার দ্রুত নিষ্পত্তির কারণে তাদের আর্থিক চাপ অনেকটাই কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৩টি পণ্য ও সেবা খাত নগদ সহায়তার আওতায় রয়েছে, যেখানে পণ্যভেদে সহায়তার হার সর্বনিম্ন ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নির্ধারিত।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ঈদের আগে ৩১০০ কোটি টাকার প্রণোদনা ছাড়, বড় অংশ পেল তৈরি পোশাক খাত

প্রকাশিত: ১২:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬