রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৫:১২

থালাপতি বিজয়ের ‘জানা নায়গান’ সিনেমা ফাঁস, গ্রেপ্তার ৩

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
থালাপতি বিজয়ের ‘জানা নায়গান’ সিনেমা ফাঁস, গ্রেপ্তার ৩

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় (সংগৃহীত) ছবি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নায়গান’ মুক্তির আগেই পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্ত, পাশাপাশি সেলভাম ও বালাকৃষ্ণান নামের আরও দুইজন। সাইবার ক্রাইম বিভাগের দায়ের করা মামলায় তাদের প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিনেমাটির শুটিং শেষ হলেও এটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। এর মধ্যেই গত ৩ এপ্রিল অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ফাঁস হয়ে যায়।

এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবকে সামনে রেখে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও বিষয়বস্তু নিয়ে উদ্বেগের কারণে সেন্সর বোর্ডের অনুমোদন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে মার্চে একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা থাকলেও সেন্সর কমিটির এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। এতে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, সেন্সর সার্টিফিকেট পাওয়া মাত্রই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ‘জানা নায়গান’কে থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনার কারণে তিনি চলচ্চিত্র জগৎ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও গৌতম বাসুদেব মেনন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

থালাপতি বিজয়ের ‘জানা নায়গান’ সিনেমা ফাঁস, গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে