বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৭:৪৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিজয়ের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক, প্রশংসায় কামাল হাসান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:০৬
শেয়ার: mail
বিজয়ের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক, প্রশংসায় কামাল হাসান

থালাপতি বিজয় ও কোমল হাসান (সংগৃহীত ছবি)

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর একাধিক সংস্কারমূলক সিদ্ধান্ত ঘিরে তামিলনাড়ুতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

দায়িত্ব গ্রহণের মাত্র দুই দিনের মধ্যে রাজ্যজুড়ে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দেন বিজয়। পাশাপাশি নতুন নীতিমালায় বলা হয়, কোনো ধর্মীয় উপাসনালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান চালানো যাবে না।

নির্বাচনের সময় দেওয়া ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিনেতা ও রাজনীতিক কমল হাসান। তিনি বলেন, এটি তামিল পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। দায়িত্ব নেওয়ার পর এমন সাহসী সিদ্ধান্ত প্রশংসার যোগ্য।

তিনি আরও বলেন, সরকারের কাজ মদ বিক্রি করা নয়, বরং সমাজকে এর ক্ষতি থেকে রক্ষা করা। এটি কেবল শুরু, ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকারি তথ্যমতে, বর্তমানে তামিলনাড়ুতে প্রায় ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে অনেক দোকান ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অবস্থিত।

তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজস্ব ক্ষতির বিষয়টিও সামনে এসেছে। গত বছর শুধুমাত্র মদ বিক্রি থেকেই রাজ্য সরকারের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি রুপি।

রাজস্ব ঝুঁকি থাকা সত্ত্বেও জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ায় এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

বিজয়ের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক, প্রশংসায় কামাল হাসান

বিস্তারিত কমেন্টে