মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৪:৩৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রুদ্ধশ্বাস ফাইনালে মোরেলগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন চিতলমারী, খুলনা বিভাগীয় ক্রিকেটে খেলবে অনূর্ধ্ব-১৪ দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
রুদ্ধশ্বাস ফাইনালে মোরেলগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন চিতলমারী, খুলনা বিভাগীয় ক্রিকেটে খেলবে অনূর্ধ্ব-১৪ দল

বাগেরহাট জেলা পর্যায়ে অনুষ্ঠিত শিশু-কিশোরদের জনপ্রিয় ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিতলমারী উপজেলা ক্রিকেট দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মোরেলগঞ্জ উপজেলাকে ১ রানে হারিয়ে তারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

সোমবার (১১ মে) বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ দেখতে বিভিন্ন উপজেলা থেকে আসা দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে চিতলমারী উপজেলা দল নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। দলের ব্যাটাররা ছোট ছোট জুটির মাধ্যমে স্কোর গড়ে তোলেন।

৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মোরেলগঞ্জ দল শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। তবে ম্যাচের শেষ ওভারে চিতলমারীর বোলাররা চাপ সামলে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। ফলে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান তুলতে সক্ষম হয় মোরেলগঞ্জ। এতে ১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে চিতলমারী উপজেলা দল।

খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য চিতলমারীর আলী মাহামুদ নোবেল ‘সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন। পরে বাগেরহাট জেলা প্রশাসক মো. আব্দুল বাতেন বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, চিতলমারীতে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ দিন দিন বাড়ছে। নিয়মিত প্রশিক্ষণ ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের প্রচেষ্টার কারণে এ ধরনের সাফল্য অর্জিত হচ্ছে।
পরদিন মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ী দলকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “এ বিজয় শুধু একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চিতলমারীর কিশোরদের প্রতিভা ও সম্ভাবনার প্রতিফলন। তোমাদের সামনে আরও বড় মঞ্চ অপেক্ষা করছে।”

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

রুদ্ধশ্বাস ফাইনালে মোরেলগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন চিতলমারী, খুলনা বিভাগীয় ক্রিকেটে খেলবে অনূর্ধ্ব-১৪ দল

বিস্তারিত কমেন্টে