মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৫:৪৯
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

চার জাতির টুর্নামেন্টে রোনান সুলিভানকে চায় বাফুফে

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০০
শেয়ার: mail
চার জাতির টুর্নামেন্টে রোনান সুলিভানকে চায় বাফুফে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আগামী ১ থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশের সঙ্গে খেলবে পাকিস্তান ও আফগানিস্তান।

শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনা করলেও আয়োজকদের অনুরোধে পরে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বাফুফে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্সের পর তাকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে রোনানকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জানা গেছে, একই সময়ে তার পরীক্ষার সময়সূচি থাকায় তিনি টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী নন। ফলে তাকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বাফুফে অবশ্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে দলে অন্তর্ভুক্ত করতে। দলীয় ম্যানেজার শাহীন হাসান জানান, মানসম্মত খেলোয়াড় নিয়েই তারা মালদ্বীপে ভালো করতে চায় এবং প্রবাসী ফুটবলারদের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, রোনানকে দলে নেওয়ার চেষ্টা চলছে, তবে তার না পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে তানিন শালিকের খেলার সম্ভাবনা থাকলেও আরহামকে পাওয়া যাচ্ছে না।

এদিকে জাতীয় দলের দুটি কার্যক্রম একসঙ্গে চলায় খেলোয়াড় বাছাইয়েও ভারসাম্য করতে হচ্ছে বাফুফেকে। সান মারিনোর বিপক্ষে দলে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা থাকবেন বলে জানা গেছে, আর মালদ্বীপ সফরের দলটি তুলনামূলক তরুণদের নিয়ে গঠন করা হবে।

আগামী ২৪ মে ফর্টিস এফসির মাঠে মারুফুল হকের অধীনে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

চার জাতির টুর্নামেন্টে রোনান সুলিভানকে চায় বাফুফে

বিস্তারিত কমেন্টে