রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৫:১৩

ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:৩৯
শেয়ার: mail
ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজ্যের মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) ক্ষমতায় আসার পর এটি তার সরকারের অন্যতম প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা বিবেচনায় ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের নিকটবর্তী এসব দোকান দ্রুত সরিয়ে নেওয়া হবে।

বর্তমানে টিএএসএমএসি রাজ্যজুড়ে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।

তবে মদের ওপর রাজ্যের নির্ভরতা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে শুধু টিএএসএমএসি থেকেই রাজস্ব আয় হয়েছে ৪৮ হাজার কোটি রুপির বেশি।

তবুও নতুন সরকার বলছে, দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

বিস্তারিত কমেন্টে