বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি

আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে রাজনৈতিক প্রভাব থাকবে না।

তিনি আরও জানান, তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের দুই প্রধান সমস্যা—তহবিলের অভাব এবং জামানত জটিলতা—দূর করতে সরকার কাজ করছে। নতুন এই উদ্যোগ স্টার্ট-আপ খাতে বড় পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

৭০০ কোটি টাকার এই ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই তহবিল আরও সম্প্রসারিত করা হবে, যা প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।

এদিকে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পরবর্তী প্রজন্মের অর্থায়নে স্টার্ট-আপ কোম্পানিগুলো সফল হবে। তিনি আরও বলেন, এমন প্রকল্পে অর্থায়ন করা উচিত, যেগুলো গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত: ০১:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬