মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৭:৫০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিয়ের সময়ের স্মৃতিচারণ করে যা বললেন ওমর সানী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
বিয়ের সময়ের স্মৃতিচারণ করে যা বললেন ওমর সানী

সংগৃহীত ছবি

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানী তার বিয়ের সময়ের স্মৃতি ও মায়ের ভালোবাসা নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। সম্প্রতি ফেসবুক পোস্টে তিনি জীবনের গুরুত্বপূর্ণ সেই মুহূর্তগুলো তুলে ধরেন।

তিনি জানান, ১৯৯৫ সালে মৌসুমীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তখন তিনি ছিলেন মহাখালী ডিওএইচএস-এ। পরিবারের প্রতিক্রিয়া নিয়ে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তার মা সবকিছু সামলে বিয়ের আয়োজন করেন।

ওমর সানী লিখেছেন, তখন তার মা কাজি ডেকে তাদের বিয়ে সম্পন্ন করেন এবং সেই সিদ্ধান্তই তাদের আজকের দাম্পত্য জীবনের ভিত্তি গড়ে দেয়। তিনি বলেন, সেই সময় থেকেই তার মা সবসময় জীবনের প্রতিটি ধাপে পাশে ছিলেন।

২০০০ সালের ২৩ মে মাকে হারান এই অভিনেতা। মাকে স্মরণ করে তিনি বলেন, মা এখন আর নেই, কিন্তু তার ভালোবাসা আজও জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করেন। মা দিবস সামনে রেখে তিনি আবেগঘন বার্তায় মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, প্রতি বছর মে মাসে জন্মদিন এলেও মায়ের মৃত্যুদিন কাছাকাছি হওয়ায় দিনটি তার জন্য আনন্দের নয়, বরং গভীর শূন্যতার।

এক পুরোনো ঘটনার স্মৃতিচারণ করে ওমর সানী বলেন, শুটিংয়ে আঘাত পাওয়ার পর তার অবস্থা দেখে মা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং পুরো সেটে দৌড়ে গিয়ে ছেলের খোঁজ নেন। সেই সময়ও মায়ের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছিল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের সময়ের স্মৃতিচারণ করে যা বললেন ওমর সানী

বিস্তারিত কমেন্টে