বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৬:৩২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:০৯
শেয়ার: mail
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

সংগৃহীত ছবি

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে আর বাধা নেই অভিজ্ঞ ডিফেন্ডারের

বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা শিবির। দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি-এর ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গতকাল শুক্রবার এই সিদ্ধান্ত নেয় ফিফা। ফলে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না এই ৩৮ বছর বয়সী ডিফেন্ডারের।

জানা গেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-এর বিশেষ ভূমিকা ছিল।

বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন ওতামেন্দি। নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা থাকলেও পরবর্তী ফিনালিসিমা ম্যাচ না হওয়ায় সেই শাস্তি বিশ্বকাপের প্রথম ম্যাচে কার্যকর হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এরপরই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে শাস্তি মওকুফের আবেদন করে। সেই আবেদন অনুমোদিত হওয়ায় আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে পাচ্ছে আর্জেন্টিনা দল।

বর্তমানে ক্লাব ফুটবলে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন ওতামেন্দি। তবে বিশ্বকাপ শেষে তিনি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দিতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

বিস্তারিত কমেন্টে