রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৬:৩১
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

২০২৭ সালে পৃথিবীতে ৬ মিনিটের পূর্ণ অন্ধকার, বিরল সূর্যগ্রহণ ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
২০২৭ সালে পৃথিবীতে ৬ মিনিটের পূর্ণ অন্ধকার, বিরল সূর্যগ্রহণ ঘিরে চাঞ্চল্য

সংগৃহীত ছবি

দুই মহাজাগতিক বিরল সমন্বয়ে ইতিহাসের দীর্ঘতম সূর্যগ্রহণের সম্ভাবনা

২০২৭ সালের ২ আগস্ট মহাকাশপ্রেমীদের জন্য এক বিরল ও চমকপ্রদ মহাজাগতিক ঘটনা অপেক্ষা করছে। সেদিন দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা স্থলভাগ থেকে দৃশ্যমান ইতিহাসের অন্যতম দীর্ঘ সূর্যগ্রহণ হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এই গ্রহণের সময় পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত পূর্ণ অন্ধকার নেমে আসতে পারে। সাধারণ সূর্যগ্রহণ সাধারণত ৩ মিনিটের কম স্থায়ী হয়, ফলে এটি একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সূর্যগ্রহণকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস। গ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় ২৫৮ কিলোমিটার বিস্তৃত হবে এবং এটি তিনটি মহাদেশজুড়ে অতিক্রম করবে।

গ্রহণের পথ শুরু হবে আটলান্টিক মহাসাগর থেকে। এরপর চাঁদের ছায়া অতিক্রম করবে দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়া। সর্বশেষ এটি ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের কাছে গিয়ে শেষ হবে।

বিশেষভাবে মিশরের ঐতিহাসিক শহর লুক্সর এবং লিবিয়ার কিছু অঞ্চলে ৬ মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ অন্ধকার দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগস্ট মাসে এসব অঞ্চলে সাধারণত আকাশ পরিষ্কার থাকায় পর্যবেক্ষণের জন্য এটি অত্যন্ত উপযোগী সময়।

স্থানীয় সময় অনুযায়ী দক্ষিণ স্পেনে দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে এবং মিশর ও লিবিয়ায় দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে পূর্ণ গ্রহণ দেখা যেতে পারে। তবে ভারত ও আশপাশের দেশগুলো থেকে এটি পুরোপুরি দেখা যাবে না, শুধু ভারতের পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সূর্যাস্তের কাছাকাছি সময়ে আংশিক গ্রহণ দেখা যেতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, কয়েকটি বিরল মহাজাগতিক কারণে এই গ্রহণ এত দীর্ঘ হবে। ওই সময় পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরের অবস্থান অ্যাফেলিয়নে থাকবে, ফলে সূর্য তুলনামূলক ছোট দেখা যাবে। একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থান পেরিজিতে থাকবে, ফলে সেটি বড় দেখাবে। এছাড়া গ্রহণটি বিষুবরেখার কাছাকাছি পথ অতিক্রম করায় চাঁদের ছায়া ধীরগতিতে সরে যাবে, যা সময়কাল বাড়িয়ে দেবে।

সূত্র: গালফ নিউজ

kalprakash.com/SS

ট্যাগসমূহ: সূর্যগ্রহণ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালে পৃথিবীতে ৬ মিনিটের পূর্ণ অন্ধকার, বিরল সূর্যগ্রহণ ঘিরে চাঞ্চল্য

বিস্তারিত কমেন্টে