বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৫:৪২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ব্যারাকপুরে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৪৭
শেয়ার: mail
ব্যারাকপুরে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর

নির্বাচনী ফলাফলে ব্যারাকপুর কেন্দ্রে পরাজয়ের পর রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পরিচালক ও সাবেক বিধায়ক রাজ চক্রবর্তী। ভোটের ফল প্রকাশের মাত্র দুই দিনের মাথায় তিনি জানান, আর সক্রিয় রাজনীতিতে থাকছেন না।

২০২১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন রাজ চক্রবর্তী। টানা পাঁচ বছর তিনি দায়িত্ব পালন করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রকল্প প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করেছিলেন তিনি।

তবে এবারের নির্বাচনে জয় ছিনিয়ে নিতে পারেননি তিনি। ৪ এপ্রিলের ভোটের ফলাফলে ব্যারাকপুরে পরাজয়ের পরই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, জীবনের নতুন অধ্যায় শুরু করতে রাজনীতি থেকে সরে যাচ্ছেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, চলচ্চিত্রের মাধ্যমে যেমন মানুষের বিনোদনের চেষ্টা করেছেন, তেমনি বিধায়ক হিসেবেও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটালেন বলে জানান তিনি।

নতুন সরকারকে শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, রাজ্য উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধান হবে।

এদিকে ভোটের দিন ব্যারাকপুরে তার রোড শো ঘিরে ব্যাপক জনসমাগম থাকলেও ফল ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনাও দেখা দেয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

ব্যারাকপুরে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর

বিস্তারিত কমেন্টে