শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪২:০১
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

শাহরুখ খানের অনুপ্রেরণাতেই আজ আমি এখানে- কারাণ জোহার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১১
শেয়ার: mail
শাহরুখ খানের অনুপ্রেরণাতেই আজ আমি এখানে- কারাণ জোহার

প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন আয়োজন মেট গালা-তে প্রথমবারের মতো অংশ নিয়ে নতুন ইতিহাস গড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। এই অভিষেককে তিনি নিজের জীবনের এক বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন এবং এর কৃতিত্ব দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খানকে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, শাহরুখ তার ক্যারিয়ারের বড় অংশ জুড়ে আছেন এবং তার সঙ্গে করা প্রথম দিকের চলচ্চিত্রগুলোই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তার ভাষায়, আজ তিনি যেখানে দাঁড়িয়ে আছেন, তার পেছনে শাহরুখ খানের অবদান রয়েছে।

করণ আরও বলেন, গত বছর শাহরুখ খান মেট গালায় অংশ নিয়েছিলেন এবং এবার তিনি নিজে সেখানে যাওয়ার সুযোগ পেলেন, যা তার কাছে জীবনের একটি পূর্ণচক্র সম্পন্ন হওয়ার মতো অনুভূতি।

মেট গালায় করণের উপস্থিতি ছিল নজরকাড়া। তিনি বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি বিশেষ পোশাকে রেড কার্পেটে হাঁটেন। পোশাকটি রাজা রবি বর্মার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত বলে জানান তিনি, যা ভারতীয় ঐতিহ্য ও শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্রয়াস।

নিজের সাজসজ্জা নিয়ে করণ বলেন, এর পুরো কৃতিত্ব মনীশ মালহোত্রার, যিনি তার ঘনিষ্ঠ বন্ধু এবং একজন দক্ষ ডিজাইনার। এই পোশাকের মাধ্যমে ভারতীয় শিল্প ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফ্যাশন ও সিনেমার সম্পর্ক নিয়ে করণ জোহর বলেন, ফিল্মমেকার হিসেবে ফ্যাশন সবসময়ই তার গল্প বলার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা তিনি তার বিভিন্ন সিনেমার চরিত্র ও দৃশ্যায়নে তুলে ধরার চেষ্টা করেছেন।

উল্লেখ্য, করণ জোহর ও শাহরুখ খানের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্ক বলিউডে বহুল আলোচিত। ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলভিদা না কেহনা’ এবং ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে তারা একসঙ্গে কাজ করেছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

শাহরুখ খানের অনুপ্রেরণাতেই আজ আমি এখানে- কারাণ জোহার

বিস্তারিত কমেন্টে