মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৫:৫১
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

জ্বালানি দামের প্রভাব নৌপথেও, বাড়লো লঞ্চ ভাড়া

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১৩
শেয়ার: mail
জ্বালানি দামের প্রভাব নৌপথেও, বাড়লো লঞ্চ ভাড়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে ভাড়ার ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বাসভাড়ার পর এবার লঞ্চ ভাড়াও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চে স্বল্প দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দীর্ঘ দূরত্বে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬.৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫.৮৮ শতাংশ।

মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এর আগে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। তবে দূরপাল্লা ও মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে—যথাক্রমে ১০ ও ৮ টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি জানানো হয়, এই বর্ধিত ভাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

জ্বালানি দামের প্রভাব নৌপথেও, বাড়লো লঞ্চ ভাড়া

বিস্তারিত কমেন্টে