বাংলাদেশ ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

হরমুজ প্রণালিতে চলাচলে ইরানের অনুমতি বাধ্যতামূলক: ইয়াদোল্লাহ জাভানি

মেজর জেনারেল ইয়াদোল্লাহ জাভানি

হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ নিরাপদে চলতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপ-কম্যান্ডার মেজর জেনারেল ইয়াদোল্লাহ জাভানি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে ইরান একটি কৌশলগত দায়িত্ব ও সুযোগ হিসেবে বিবেচনা করছে। তার মতে, এ ব্যবস্থাপনা আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার নতুন কাঠামো গঠনে ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, কোনো জাহাজ যদি এই নির্ধারিত জলপথ অতিক্রম করতে চায়, তবে তাকে অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া চলাচল নিরাপদ হবে না বলেও তিনি সতর্ক করেন।

জাভানি দাবি করেন, শত্রুভাবাপন্ন দেশের জাহাজগুলো এই পথে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি পরিস্থিতি নিয়ে ইরানি নৌবাহিনীর তৎপরতার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বলা হয়, ইরানের নিয়ন্ত্রণ অস্বীকার করে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া মার্কিন যুদ্ধজাহাজের উদ্দেশে সতর্কতামূলক বার্তা হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ইরান জানায়, প্রণালিতে প্রবেশের আগে নিরাপত্তা প্রটোকল মানা বাধ্যতামূলক এবং তাদের ঘোষিত নিয়ম না মানলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মেহের নিউজ

kalprakash.com/SS

মঙ্গলবার, ৫ মে ২০২৬
হরমুজ প্রণালিতে চলাচলে ইরানের অনুমতি বাধ্যতামূলক: ইয়াদোল্লাহ জাভানি
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

হরমুজ প্রণালিতে চলাচলে ইরানের অনুমতি বাধ্যতামূলক: ইয়াদোল্লাহ জাভানি

প্রকাশিত: ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬