রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৭:০৪

ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট

ড. মুহাম্মদ ই্উনূস

আর্থিক অনিয়ম, দুর্নীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তিসহ বিভিন্ন অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদন্তের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।

গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ এ রিটটি দায়ের করেন। পরে গতকাল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। আদালত আগামী রবিবার রিটটি কার্যতালিকায় রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

রিটে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যা আইনি পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে তার বিরুদ্ধে থাকা একাধিক বিচারাধীন মামলা প্রত্যাহার, কর সংক্রান্ত মামলা নিষ্পত্তি, কর মওকুফ এবং বিভিন্ন ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক লাইসেন্স সংক্রান্ত সুবিধা গ্রহণের বিষয়।

রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ৩৮টি আয়কর সংক্রান্ত রিট ও রেফারেন্স মামলায় কর ফাঁকির অভিযোগ ছিল ১১১ কোটি টাকার বেশি। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর দায় মওকুফের বিষয়ও উঠে এসেছে।

আইনজীবী মুহসিন রশিদ বলেন, কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নন। এসব কর্মকাণ্ড জবাবদিহিতা ও আইনের শাসনের মৌলিক নীতির পরিপন্থী কিনা, তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন। এ কারণে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

রিটে প্রার্থনা অংশে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের আর্থিক অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং অন্যান্য অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না—এ বিষয়ে রুল জারি করা হোক।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব এবং দুই আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট

বিস্তারিত কমেন্টে