শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৯:১২

পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ২:৫৬
শেয়ার: mail
পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ‘গণমাধ্যম কমিশন’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।

রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দেখলেও বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও পেশাদারিত্ব রক্ষায় আইনের আওতায় প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ছাড়া গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও বিনাবিচারে জেল-জুলুম বন্ধের দাবিও জানান তারা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে