বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৭:৪৫
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসি সম্মেলনে বক্তব্য রাখছেন তারেক রহমান

কোনোভাবেই সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না দেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ডিসিরা মাঠ পর্যায়ের সরকারের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন, তাই বাজার পরিস্থিতি নিয়মিত তদারকি করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময় প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল যুগ। এই যুগে প্রশাসনের কার্যক্রম যেন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হয়, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষকেরা যেন ন্যায্যমূল্য পান এবং সময়মতো সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ পান তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল ও অনিয়ম রোধের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এছাড়া তিনি জানান, নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে