শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৫১:৪৫
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

দিল্লি চলচ্চিত্র উৎসবে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৫৬
শেয়ার: mail
দিল্লি চলচ্চিত্র উৎসবে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

সংগৃহীত ছবি

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

উৎসবটি ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা কর্তৃক আয়োজিত, যা আগামী ৪ থেকে ৮ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের আসরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় রুনা লায়লা সামাজিক মাধ্যমে বলেন, মর্যাদাপূর্ণ এই স্বীকৃতির জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক চিঠিতে রুনা লায়লাকে প্রশংসায় ভাসিয়ে বলেন, তার সুমধুর কণ্ঠ কয়েক দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় জয় করেছে এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

তিনি আরও উল্লেখ করেন, এই সম্মাননা গ্রহণের মাধ্যমে রুনা লায়লা শুধু উৎসবকেই নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্যকেও আরও শক্তিশালী করবেন।

জানা গেছে, এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে। এবারের মূল প্রতিপাদ্য থাকবে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদান।

উৎসবে উপমহাদেশের অনেক তারকা ও নির্মাতা অংশ নেবেন, যাদের মধ্যে রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব ও রঘুবীর যাদবসহ আরও অনেকে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: রুনা লায়লা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দিল্লি চলচ্চিত্র উৎসবে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিস্তারিত কমেন্টে