বাংলাদেশ ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা ও সতর্কবার্তা

ছবিঃ সংগৃহীত

পিরোজপুর পৌর এলাকায় জনপথ ও সরকারি জায়গা দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং পৌরসভার সহযোগিতায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদে সতর্কবার্তা দেওয়া হয়। প্রশাসন জানায়, পৌরসভার অনুমোদন ব্যতীত জনপথ ও সরকারি জায়গা অন্যায়ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এ সময় সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে জেলা হাসপাতালসংলগ্ন রাস্তার পাশের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে মো. মানিক (৬০) নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং শহরের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পিরোজপুর পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

পিরোজপুরে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা ও সতর্কবার্তা

প্রকাশিত: ১১:০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬