শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০৫:৪০

দেশে কোথায় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি, জানাচ্ছে গবেষণা ও আবহাওয়া বিশ্লেষণ

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৫৯
শেয়ার: mail
দেশে কোথায় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি, জানাচ্ছে গবেষণা ও আবহাওয়া বিশ্লেষণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও এর কারণে প্রাণহানি এখনো থামেনি। প্রতিবছরই শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারান, বিশেষ করে মার্চ থেকে মে মাসে এ ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

আবহাওয়া অফিসের তথ্য ও বিভিন্ন গবেষণার বরাতে জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট অঞ্চল বজ্রপাতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এর মধ্যে সুনামগঞ্জ জেলা এবং জেলার জামালগঞ্জ উপজেলা সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চল হিসেবে চিহ্নিত।

গত এক দশকে এ এলাকাতেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামারী এলাকাতেও তুলনামূলক বেশি বজ্রপাত ঘটে।

বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক ও আবহাওয়াগত কারণেই এসব অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট অঞ্চলের হাওর, পাহাড়ি ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে বজ্রমেঘ তৈরি হয় বেশি।

আবহাওয়াবিদদের ব্যাখ্যায় বলা হয়, আর্দ্র বাতাস পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে দ্রুত ওপরে উঠে গিয়ে ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে, যা বজ্রঝড়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি উত্তর-পশ্চিমের গরম শুষ্ক বাতাস ও দক্ষিণ-পশ্চিমের আর্দ্র বাতাসের সংঘর্ষও বজ্রপাতের বড় কারণ।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আবহাওয়ার প্রভাবও বাংলাদেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে বজ্রপাত বাড়াতে ভূমিকা রাখে। এসব কারণে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল বজ্রপাতের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বজ্রপাত

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেশে কোথায় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি, জানাচ্ছে গবেষণা ও আবহাওয়া বিশ্লেষণ

বিস্তারিত কমেন্টে