মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪০:১২
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

ফ্রি মোবাইল সার্ভিসিং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
ফ্রি মোবাইল সার্ভিসিং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

ছবিঃ সংগৃহীত

প্রযুক্তিনির্ভর এই সময়ে নষ্ট মোবাইল ফোন মেরামতে অতিরিক্ত খরচ সাধারণ মানুষের জন্য প্রায়ই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন—ফ্রি মোবাইল সার্ভিসিং সেবা।

সম্প্রতি প্রতিষ্ঠানটির আফতাবনগর কার্যালয়ে গিয়ে দেখা যায়, আলাদা একটি ফ্ল্যাটে দক্ষ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে মোবাইল সার্ভিসিং কার্যক্রম চলছে। এখানে ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ সম্পন্নকারী শিক্ষার্থীরা সরাসরি সাধারণ মানুষের ফোন মেরামত করে দিচ্ছেন।

ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ নষ্ট অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এলে বিনামূল্যে সার্ভিসিং করা হচ্ছে। তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ—যেমন ব্যাটারি, ডিসপ্লে বা চার্জিং পোর্ট পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহককেই খরচ বহন করতে হবে।

উদ্যোগটি শুধু অস্থায়ী নয়, বরং নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে আরও জানানো হয়, সেবা গ্রহণের পর কেউ চাইলে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ফান্ডে স্বেচ্ছায় অনুদান দিতে পারবেন।

ঠিকানা: প্লট ৫৬, রোড ৩, ব্লক-এ, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২ (মূল অফিসের পাশেই)।

সিরিয়াল নিশ্চিত করতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করারও আহ্বান জানানো হয়েছে।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ফ্রি মোবাইল সার্ভিসিং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

বিস্তারিত কমেন্টে