রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৩৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৪
শেয়ার: mail
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ

সংগৃহীত ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্টের মাঝামাঝি সময়েই জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

রোববার (২৬ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। তিনি বলেন, ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিট পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে পারে।

তিনি আরও জানান, দ্বিতীয় ইউনিটটি প্রায় এক বছর পর পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে ২৮ এপ্রিল জ্বালানি লোডিং শুরু করার পথ উন্মুক্ত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সময় স্বল্পতার কারণে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট কেউই উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীসহ রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ও রোসাটমের মহাপরিচালকের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ

বিস্তারিত কমেন্টে