মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৭:৪০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

রাঙামাটির বরকলে জামায়াত নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানির চেষ্টা অভিযোগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৫
শেয়ার: mail
রাঙামাটির বরকলে জামায়াত নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানির চেষ্টা অভিযোগ

ছবিঃ সংগৃহীত

রাঙামাটির বরকল উপজেলায় নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা শাখার সেক্রেটারি মো. রবিউল ইসলাম।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় রাঙামাটি শহরের ইসলামিক সেন্টার পাঠাগারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে একটি বেসরকারি টেলিভিশনসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে তার ছবি সংবলিত ফটোকার্ড ব্যবহার করে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ছোট হরিনার ব্যবসায়ী মোজাম্মেল হক তার নামে এবং এক সাংবাদিকের বিরুদ্ধে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এটি প্রকৃতপক্ষে চাঁদাবাজির মামলা নয়, বরং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রবিউল ইসলাম আরও বলেন, মামলাটি তথ্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে এবং এতে কিছু গণমাধ্যমকর্মীরও সহযোগিতা রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট সংবাদে উল্লেখ করা হয়েছে যে সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, যা সম্পূর্ণ মিথ্যা। তার ভাষ্য অনুযায়ী, আরটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি মো. ইয়াছিন রানা সোহেলের সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং তিনি নিজের বক্তব্যও তুলে ধরেছেন। কিন্তু তা সংবাদে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মামলায় তাকে এবং অপর আসামিকে বাদীর একই এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তার দাবি অনুযায়ী ভুল তথ্য। তিনি বলেন, বাদীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতকানিয়ায়।

রবিউল ইসলাম দাবি করেন, অতীতে তিনি ওই ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িত ছিলেন। পরবর্তীতে ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এবং প্রায় আড়াই বছর আগে তিনি ব্যবসা থেকে সরে আসেন। এরপর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া তিনি দাবি করেন, এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম নিয়ে সোচ্চার হওয়ায় একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এর জের ধরে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটির বরকলে জামায়াত নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানির চেষ্টা অভিযোগ

বিস্তারিত কমেন্টে