বাংলাদেশ ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিরিজ ‘পাপ কাহিনী-২’, টিজারে রহস্যের ইঙ্গিত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৬:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 17

সংগৃহীত ছবি

শাহরিয়ার নাজিম জয় নির্মিত আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’-এর দ্বিতীয় মৌসুম ‘পাপ কাহিনী-২’ মুক্তির আগে প্রকাশ পেয়েছে এর টিজার। মাত্র ৩৭ সেকেন্ডের এই টিজার ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

টিজারের শুরুতেই দেওয়া হয়েছে একটি সতর্কবার্তা, যেখানে ইঙ্গিত করা হয়েছে প্রাপ্তবয়স্ক ছাড়া সিরিজটি না দেখার জন্য। এরপর একের পর এক রহস্যময় দৃশ্য ফুটে উঠলেও কোনো সংলাপ রাখা হয়নি। শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে দ্রুতগতির ভিজ্যুয়ালেই তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা, তবে গল্পের মূল বিষয়বস্তু পুরোপুরি আড়ালেই রাখা হয়েছে।

প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা ও প্রতিশোধকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজের কাহিনী। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম জয় এবং ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

প্রথম মৌসুমে গল্পের কেন্দ্র ছিল মফিজ নামের এক ব্যক্তি, যার পারিবারিক জীবন ও পরকীয়া সম্পর্ককে ঘিরে তৈরি হয় জটিলতা। স্ত্রীকে প্রতারণা করার পর ঘটনাপ্রবাহ ভয়াবহ মোড় নেয়, যা শেষ পর্যন্ত প্রতিশোধ ও টানাপোড়েনের দিকে গড়ায়।

দ্বিতীয় মৌসুমের টিজারেও সেই একই আবহ স্পষ্ট—ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা এবং তার পরিণতিতে জন্ম নেওয়া প্রতিশোধের অন্ধকার দিক।

পুরো গল্প জানতে দর্শকদের এখন অপেক্ষা করতে হবে সিরিজটির আনুষ্ঠানিক মুক্তি পর্যন্ত।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিরিজ ‘পাপ কাহিনী-২’, টিজারে রহস্যের ইঙ্গিত
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিরিজ ‘পাপ কাহিনী-২’, টিজারে রহস্যের ইঙ্গিত

প্রকাশিত: ০৬:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬