বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৯:১৭
শিরোনাম
ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইসরাইলি আরব নাগরিকদের অবহেলা করছেন নেতানিয়াহু: বিরোধী নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:১৯
শেয়ার: mail
ইসরাইলি আরব নাগরিকদের অবহেলা করছেন নেতানিয়াহু: বিরোধী নেতা

ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব নাগরিকদের নিরাপত্তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত তিন বছরে ইসরায়েলে ৭০০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। তার দাবি, নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার স্বার্থে নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বলভাবে পরিচালনা করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াইর গোলান আরও বলেন, সরকারের ব্যর্থতার কারণে কিছু এলাকায় অপরাধী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকরা বৈষম্যের পাশাপাশি সহিংসতারও শিকার হচ্ছেন। ২০২৫ সালে দেশটিতে মোট ৩০০ জন হত্যাকাণ্ডের শিকার হন, যার মধ্যে ২৫২ জনই ছিলেন ফিলিস্তিনি নাগরিক।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ইসরায়েলে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি নাগরিক বসবাস করতেন। তারা মূলত ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বংশধর। সে সময় বহু ফিলিস্তিনি সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইসরাইলি আরব নাগরিকদের অবহেলা করছেন নেতানিয়াহু: বিরোধী নেতা

বিস্তারিত কমেন্টে