শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:২৫:১৭

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে একাধিক পদে পরিবর্তন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৪১
শেয়ার: mail
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে একাধিক পদে পরিবর্তন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। একাধিক ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, মো. আকতার হোসেন ও শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে।

একযোগে এই রদবদলের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে একাধিক পদে পরিবর্তন

বিস্তারিত কমেন্টে