ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে পরিদর্শক (তদন্ত) হিসেবে আদাবর থানায় বদলি করা হয়েছে। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে।
এছাড়া দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানায় পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে এবং নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























