বাংলাদেশ ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo দ্বিনি বিষয়ে যাদের পরামর্শ নেবেন Logo ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত Logo মার্কিন জাহাজে ইরানের পাল্টা ড্রোন হামলার দাবি Logo ব্যক্তিগত সফরে সরকারি সেবা নিলে মূল্য পরিশোধ বাধ্যতামূলক Logo মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান Logo সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo দুদকের মামলায় পলককে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ Logo নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড Logo শিক্ষামন্ত্রীর পাশে বসেই পদ হারালেন যবিপ্রবি ভিসি, নতুন উপাচার্য নিয়োগ Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ জন আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন।

সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে। রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির শুনানি করবেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে। পরে বিল পাসের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে বিচার বিভাগ আগের কাঠামোয় ফিরে যায় এবং স্বতন্ত্র সচিবালয় ব্যবস্থা বিলুপ্ত হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

দ্বিনি বিষয়ে যাদের পরামর্শ নেবেন

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রকাশিত: ১২:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬