বাংলাদেশ ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত Logo মার্কিন জাহাজে ইরানের পাল্টা ড্রোন হামলার দাবি Logo ব্যক্তিগত সফরে সরকারি সেবা নিলে মূল্য পরিশোধ বাধ্যতামূলক Logo মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান Logo সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo দুদকের মামলায় পলককে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ Logo নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড Logo শিক্ষামন্ত্রীর পাশে বসেই পদ হারালেন যবিপ্রবি ভিসি, নতুন উপাচার্য নিয়োগ Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা Logo রাজধানীর শিশু হাসপাতালে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

পদ্মার জালে ৩০ কেজির কাতল, বিক্রি হলো ৬৯ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি পরবর্তীতে ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের উজানে জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। ভোরে সহযোগীদের নিয়ে জাল ফেললে হঠাৎ বড় টান অনুভব করেন তিনি। জাল তুলতেই দেখা যায় বিশাল আকৃতির এই কাতল মাছ।

পরে সকাল ৬টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায় মাছটির সঠিক ওজন ৩০ কেজি।

আড়তে উন্মুক্ত নিলামে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে প্রথমে ৬৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। তিনি জানান, পদ্মার বড় মাছের ব্যাপক চাহিদা থাকায় তিনি এটি কেনেন।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাছটির ছবি ও তথ্য পোস্ট করলে এক প্রবাসী ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৬৯ হাজার টাকায় মাছটি কেনেন। এরপর বিশেষ ব্যবস্থায় মাছটি ঢাকায় ওই প্রবাসীর বাসায় পাঠানো হয়।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত

পদ্মার জালে ৩০ কেজির কাতল, বিক্রি হলো ৬৯ হাজার টাকায়

প্রকাশিত: ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬