রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:২৫:০৫

বাঁধনের ১২ তম বর্ষপূর্তিতে তেজগাঁও কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:১৯
শেয়ার: mail
বাঁধনের ১২ তম বর্ষপূর্তিতে তেজগাঁও কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বাঁধন’-এর তেজগাঁও কলেজ ইউনিটের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় শুরু হওয়া এই কর্মসূচিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা খুশি মনে অংশগ্রহণ করেন। তাঁরা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করান এবং অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন।

‘বাঁধন’ তেজগাঁও কলেজ ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

কর্মসূচি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের মাধ্যমে ‘বাঁধন’-এর ১২ বছর পূর্তি উদযাপনে অংশ নেন।

উল্লেখ্য, এর আগেও যেকোনো সময় যেকোনো রক্তের প্রয়োজনে যখনই বাঁধন তেজগাঁও কলেজ ইউনিটকে জানানো হয়েছে, কালক্ষেপণ না করেই তারা যথাসম্ভব সহায়তার চেষ্টা করেছে। রক্তের অভাবে কারো যেন জীবন বিপন্ন না হয়—এই প্রত্যয় থেকেই সংগঠনটি সবসময় এগিয়ে এসেছে। শিক্ষার্থীদের মাঝে সংগঠনটির এই মানবিক উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বাঁধনের ১২ তম বর্ষপূর্তিতে তেজগাঁও কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বিস্তারিত কমেন্টে