বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৭:২১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:১০
শেয়ার: mail
৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা প্রকাশ্যে আসতেই সামনে এসেছে আর্থিক অবস্থার এক চমকপ্রদ চিত্র।

হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ অর্থ রয়েছে প্রায় ৪৩ হাজার রুপি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো তাঁর নামে থাকা ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মোট সঞ্চয় মাত্র প্রায় ৩৬ হাজার রুপি। এসব অ্যাকাউন্টের বেশিরভাগেই অর্থের পরিমাণ খুবই কম, কোথাও কয়েক হাজার, কোথাও কয়েকশো রুপি, এমনকি একটি অ্যাকাউন্টে মাত্র ১ রুপি ব্যালান্স রয়েছে বলেও জানা গেছে।

তবে সঞ্চয় কম হলেও তাঁর জীবনযাত্রায় রয়েছে ভিন্ন চিত্র। হলফনামা অনুযায়ী, ২০১৮ সালে কেনা একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ির মালিক তিনি, যার মূল্য প্রায় ৪৩ লাখ রুপির বেশি। এছাড়া সোনা ও অন্যান্য গয়না মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ প্রায় দেড় লাখ রুপি।

অন্যদিকে তাঁর ওপর আর্থিক দায়ও রয়েছে উল্লেখযোগ্য। গাড়ির ঋণ, ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া মিলিয়ে মোট দেনা দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ রুপি। পাশাপাশি বকেয়া জিএসটির বিষয়ও রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

তবে সম্পত্তির তালিকায় উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর নিজের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা জমি নেই। হলফনামা অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে তাঁর মোট আয় ছিল ১১ লাখ রুপির কিছু বেশি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

বিস্তারিত কমেন্টে