বাংলাদেশ ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

পিরোজপুরে মাছিমপুর নিজাম উদ্দিন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ছবিঃ সংগৃহীত

পিরোজপুর শহরের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে মাছিমপুর এলাকার নিজাম উদ্দিন খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

পিরোজপুর জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ পিরোজপুর’ এবং ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ’ পিরোজপুর জেলা শাখা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পিরোজপুর পৌরসভার কর্মীবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা খালের ভেতরের বর্জ্য ও কচুরিপানা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার প্রাথমিক কাজ সম্পন্ন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খালটি শুধু পরিষ্কারই করা হচ্ছে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। প্রথম ধাপে পরিচ্ছন্নতা কার্যক্রম চললেও পরবর্তী ধাপে খালের দুই পাড় দখলমুক্ত করা হবে। এরপর সরকারি প্রকল্পের আওতায় খালটি পুনরায় খনন করা হবে, যাতে মাছিমপুরসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্থায়ীভাবে উন্নত হয়।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও দখলের কারণে খালটি প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। প্রশাসনের এ দ্রুত পদক্ষেপের ফলে এলাকার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে জেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং ‘পজিটিভ পিরোজপুর’-এর স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পিরোজপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

পিরোজপুরে মাছিমপুর নিজাম উদ্দিন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৩:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬