রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১২:৪১

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল মুন্সী গ্রেফতার

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:২৩
শেয়ার: mail
নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল মুন্সী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ১৭ এপ্রিল রাতের দিকে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। ওই দিন রাজনৈতিক অস্থিরতার সময় নালিতাবাড়ী পৌর এলাকায় ব্যাপক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্যে পৌর ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন, যেখানে সোহেল মুন্সীর নামও অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহেল মুন্সী মামলার এজাহারভুক্ত আসামি। তাকে শনিবার ১৮ এপ্রিল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল মুন্সী গ্রেফতার

বিস্তারিত কমেন্টে