মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৯:২৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কুয়েতে প্রবাসীদের জন্য ভিসা পরিবর্তনের সুযোগ, শুরু ১ মে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
কুয়েতে প্রবাসীদের জন্য ভিসা পরিবর্তনের সুযোগ, শুরু ১ মে

সংগৃহীত ছবি

কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসীরা এখন থেকে শর্তসাপেক্ষে অন্য খাতে কাজ বা ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন।

আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত দুই মাসব্যাপী এই বিশেষ সুযোগ কার্যকর থাকবে বলে জানিয়েছে পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল সংস্থাটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মূলত বিদেশ থেকে নিয়োগকর্তার মাধ্যমে আসা শ্রমিকরা এই সুবিধার আওতায় পড়বেন। যেসব খাতের কর্মীরা এই সুযোগ পাবেন, সেগুলো হলো—

  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাত
  • শিল্প খাত
  • কৃষি খাত
  • মাছ ও পশুপালন খাত

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি অস্থায়ী এবং নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থাৎ ১ মে থেকে ৩০ জুনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শর্তাবলি

১. বর্তমান নিয়োগকর্তা কফিলের পূর্বানুমতি ছাড়া কোনো কর্মী ভিসা পরিবর্তন বা স্থানান্তর করতে পারবেন না
২. নতুন নিয়োগকর্তাকে কুয়েতের আশাল কর্পোরেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনুরোধ জমা দিতে হবে
৩. পুরো প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন করতে হবে

এই সিদ্ধান্ত কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহ-এর নির্দেশনায় নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের মতে, স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই এই ব্যতিক্রমী সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটিতে বিভিন্ন খাতে দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: কুয়েত প্রবাসী

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কুয়েতে প্রবাসীদের জন্য ভিসা পরিবর্তনের সুযোগ, শুরু ১ মে

বিস্তারিত কমেন্টে