বাংলাদেশ ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী Logo নও মুসলিম না হিন্দু— মরদেহ সৎকার নিয়ে দ্বন্দ্ব, ময়নাতদন্তের প্রস্তুতি Logo কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস Logo কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস Logo কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ Logo নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে মোসা. সাইমা খাতুন, শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) এলাকার মৃত মাজেদ আলীর ছেলে মো. আব্দুর রশীদ এবং রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. তাজকেরাতুল ইসলামের ছেলে মো. কবির হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে সাইমা খাতুন ও আব্দুর রশীদকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা আনুমানিক সোয়া ১২টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে কবির হোসেনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে সাইমা খাতুনের কাছ থেকে ৪০০ পিস এবং আব্দুর রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া কবির হোসেনের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সাইমা খাতুনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা ও একটি পেনাল কোড মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে কবির হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানায় চারটি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ০৮:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬