শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৯:৫৮
শিরোনাম
● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৫৭
শেয়ার: mail
কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে এ, বি ও সি ইউনিটের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চতুর্থ মেধাতালিকার ভর্তি শেষে এখনো ফাঁকা রয়েছে ৭০টি আসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় চতুর্থ মেধাতালিকার পরবর্তী উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী আগামী ১৯ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ইউনিটে মেধাক্রম ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। বি ইউনিটে মানবিক শাখায় ৪২৪ থেকে ৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪ থেকে ১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০ থেকে ২০৫ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের ডাকা হয়েছে। সি ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১ থেকে ৪০০, মানবিক শাখায় ২৬ থেকে ৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯ থেকে ৫০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শূন্য আসন থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা গ্রেডশিট এবং প্রয়োজনীয় অন্যান্য সনদের এক কপি করে ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

এ ছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৮০০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। একই সঙ্গে হল অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইউনিট প্রধান ও ডিন অফিসগুলোর সিদ্ধান্ত মোতাবেক ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৯ ও ২০ এপ্রিল যারা সাক্ষাৎকারে উপস্থিত থাকবে, তাদের মধ্য থেকে পরবর্তী মেধাতালিকা দেওয়া হবে এবং মেধাক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত এ ইউনিটে ২০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বি ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

ট্যাগসমূহ: গণবিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী

বিস্তারিত কমেন্টে